লালমনিরহাট প্রতিনিধিঃ
অদ্য ১৩/০৭/২০২৬ খ্রিঃ তারিখ লালমনিরহাট পুলিশ লাইন্স-এ লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়। উক্ত কল্যাণ সভা পরিচালনা করেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, জনাব সালমান ফারুক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), লালমনিরহাট, জনাব মোঃ ওয়ারুখ ইয়াজদানী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), লালমনিরহাট'সহ সকল থানার অফিসার ইনচার্জ ও লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
কল্যাণ সভায় জেলার পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় প্রত্যেক সদস্যের দাবি/পরামর্শ সমূহ মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
কল্যাণ সভায় সভাপতি মহোদয় জুন/২৬ মাসের অপরাধ পর্যালোচনায় ভাল কাজের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ও ফোর্স'গনকে পুরস্কৃত করেন এবং সনদপত্র তুলে দেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড