শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজপলার খোয়াজপুর ইউনিয়ন কাজীরটেক পুরাতন ফেরিঘাটের বাহেরচর কাতলায় ভাঙ্গণ কবলিত অংশে বালুভর্তি 'জিও ব্যাগ' নিক্ষেপ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১,জুলাই) সকালে এ কাজের উদ্বোধন করেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা বিএনপি'র সভাপতি ও জজকোর্টের জিপি এডভোকেট গুলজার আহম্মেদ চিশতী মস্তফা, সাবেক সাধারণ সম্পাদক জাতীয় (সদর উপজেলা) মর্তুজা আলম ঢালী সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, এবার বর্ষা মৌসুম শুরু হবার পর থেকে মাদারীপুর শহরের পার্শ্ববর্তী ঘেষা আড়িয়ালখাঁ নদীর অববাহিকায় অবস্থিত কাজিরটেক পুরাতন ফেরিঘাট বাহেরচর কাতলা এলাকায় ভাঙ্গণ দেখা দেয়। এতে নদীর পাড়ের বহু বাসিন্দাদের আবাদী জমিজমা নদীগর্ভে চলে যায়, এছাড়াও ঘরবাড়ি, স্থাপনা- বসতি ভাঙ্গণের মুখে পড়ে। এরই প্রেক্ষিতে জরুরী ভাঙ্গণ রোধে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে 'জিও ব্যাগ' ফেলা কর্মসূচীর উদ্বোধন করা হলো। উদ্বোধন কালে এমপি জাহান্দার আলী মিয়া বলেন, কৃষিজমি রক্ষা সহ মানুষের বসতবাড়ী ও অন্যান্য স্থাপনা রক্ষা করা বর্তমান জনবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রাধিকার দিয়েছেন এবং স্থানীয় সংসদ সদস্য হিসাবে জনদুর্ভোগ লাঘব করা, কাজগুলো বাস্তবায়ন করা আমার নৈতিক দায়িত্ব। মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি-১) মোঃ হাসান কবীর জানান, প্রাথমিক পর্যায়ে ভাঙ্গণ কবলিত অংশে ৮ হাজার ও অবস্থা বিবেচনায় পরবর্তীতে আরও ৮ হাজার সহ মোট ১৬ হাজার 'জিও ব্যাগ' উক্ত ভাঙ্গণ কবলিত অংশে ফেলা হবে- যা'তে ভাঙ্গণের তীব্রতা কমে গিয়ে কৃষিজমি,বসত বাড়িঘর ও অন্যান্য স্থাপনা রক্ষা পায়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড