স্টাফ রিপোর্টারঃ
পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ শনিরার (১১ জুলাই ) সন্ধা ৭ টার সময় উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে মো: মুত্তালিব হোসেন (৪০), কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে
০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেছেন, ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাকিউল আযমের নেতৃত্বে দক্ষ একটি পুলিশ টিম সহযোগীতা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, "মাদকমুক্ত সমাজ গড়তে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি কিছু দিন ছুটিতে থাকার পরে এসেই মাদকসহ সকল অপরাধে, অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার লক্ষে কাজ করে যাচ্ছেন। তার এ ধরনের কর্মকান্ড জনসাধারণের কাছে অনেক প্রশংসা পেয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড