গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
টুর্নামেন্টটির আয়োজন করেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদুল ইসলাম হিরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। তিনি তরুণদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পাইককান্দি বেঙ্গল টাইগার এবং পৌরসভা একাদশ। খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, সম্প্রীতি জোরদার এবং সামাজিক সচেতনতা গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড