স্টাফ রিপোর্টারঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষার ঘোষপাড়া এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) ভুক্তভোগীর বাবা ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।
এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর প্রতিবেশী ও আত্মীয় হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২২ অক্টোবর প্রথমবার এবং সর্বশেষ ২০২৬ সালের ২ জুলাই দুপুরে অভিযুক্ত নিজ বাড়িতে নিয়ে গিয়ে অপ্রাপ্তবয়স্ক ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। দীর্ঘদিন ভয়-ভীতি, মানসিক আতঙ্ক ও সামাজিক সম্মানহানির আশঙ্কায় বিষয়টি গোপন রাখা হলেও পরে ভুক্তভোগী তার মা ও পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এরপর পারিবারিকভাবে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ পাওয়ার পরপরই ভাঙ্গুড়া থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আহম্মদ আলী (৫০)-কে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. সাকিউল আযম জানান মামলার তদন্ত সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হচ্ছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা, আদালতে জবানবন্দি গ্রহণ এবং অন্যান্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড