নলছিটি প্রতিনিধি:
নলছিটিতে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে সোমবার (০৬ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভারপ্রাপ্ত মোঃ রিজভী আহমেদ সবুজ।
সভায় বক্তব্য রাখেন নলছিটি পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ তৌহিদ আলম মান্না সহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা পল্লী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, গ্রামের উন্নয়ন নিশ্চিত করা এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে পল্লী এলাকার ভূমিকা অপরিহার্য। তাঁরা সরকারের পল্লী উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড