শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাঘদি নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৫ জুলাই) দুপুরে মাদারীপুরের চন্দ্রা পরিবহন ও বরিশালের বিএমএফ পরিবহনের মধ্যে মুখোমুখি এই সংঘর্ষের ঘটনায় উভয়বাসের প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় প্রথমে স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালায়, পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিবচর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের সাথে যোগ দিয়ে আহতের উদ্ধার করে দ্রুত শিবচর ও ভাঙ্গা উপজেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দু'টি বাসের গতি তুলনামালকভাবে কম থাকায় সেখানো কোনো নিহতের ঘটনা ঘটেনি, তবে অনেকে মারাত্মক আহত হয়েছেন। এসময় মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে বাস দু'টিকে পাশে সরিয়ে রাস্তা ক্লিয়ার করা হলে পূণরায় যানচলাচল শুরু হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড