আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করেছে এক নরপিশাচ। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশ হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিক রংপুর জেলা বিএনপি'র আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ সাইফুল ইসলাম'কে শোকাহত পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। আজ ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার বিকালে মোঃ সাইফুল ইসলাম শিশুর পরিবারে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জন্য এবং সার্বিক খোঁজ-খবর নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় জেলা ও উপজেলা সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড