নলছিটি প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তন, দূর্যোগ মোকাবেলায় এক্সিলেন্স ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট কর্তৃক ওয়ান চাইল্ড ওয়ান ট্রি প্রকল্পের আওতায় গতকাল ২৯ জুন -২০২৬ খ্রি,তারিখ সারাদেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি এ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ,ও আলোচনা সভা আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করার পরেই দুপুর দুইটায় শিক্ষার্থীদের নিয়ে এক র্যালী বিদ্যালয় প্রাঙ্গণ থেকে নলছিটি টু মোল্লারহাট সড়কের কিছু অংশ প্রদক্ষিন শেষে বিদ্যালয় প্রাঙণে একটি নীম গাছ,একটি কাঠাঁল গাছ ও একটি মেহগনি গাছের চারা সহ অনেক প্রজাতি জাতের গাছের চারা রোপণ করা হয়।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ একরামুল করিম মিঠু মিঞার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রধান সীমা আক্তার, সহকারি শিক্ষকবৃন্দ, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড