স্টাফ রিপোর্টারঃ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম মণ্ডল (৬০) হামলার শিকার হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার ঘোসিয়াল চরচৌগাছি এলাকার পাকা সড়কে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহত আলম শেখে অভিযোগ, টিকারবিলা বাজার থেকে ফেরার পথে একই ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মণ্ডলের নেতৃত্বে ৫-৬ জন তার ওপর হামলা চালায়। তার ছেলে সজিব মণ্ডলের একটি ফেসবুক ভিডিওকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সাথে বিরোধের জেরে এই হামলা হয়েছে।
তবে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মণ্ডল হামলার সাথে তিনি ও সাবেক চেয়ারম্যানের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
তার দাবি, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার লোকজন আলম মণ্ডলকে মারধর করেছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে ভিন্ন রূপ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এ ঘটনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড