1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ

গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চরপাড়া গ্রামে প্রায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধা মায়ের গাছতলায় মানবেতর জীবনযাপনের ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভুক্তভোগী মোছা. হালিমা খাতুনের অভিযোগ, ছেলে ও পুত্রবধূর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে তিনি আর ছেলের বাড়িতে থাকতে পারছেন না। স্থানীয়দের ভাষ্য, তিনি নিজের সন্তানকে লালন-পালন করে বড় করেছেন এবং ছেলের সংসার গড়ে দিতে ঘর নির্মাণ ও বিয়ের ব্যবস্থাও করেছিলেন। তবে বিয়ের পর থেকে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে।
বর্তমানে তিনি তার ভাইদের বাড়ির সামনে একটি গাছের নিচে অস্থায়ীভাবে অবস্থান করছেন। খোলা আকাশের নিচে দিন-রাত কাটাতে হচ্ছে তাকে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল্লাহ মাস্টার বলেন, “আমি বিষয়টি শুনেছি। সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে জানানো হয়েছে। বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে যাব। এসিল্যান্ড মহোদয়ও সেখানে আসবেন। এরপর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত ছেলে মো. রবিউল করিমকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা আমার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিইনি। তিনি নিজ ইচ্ছায় চলে গেছেন। তাকে ফিরিয়ে আনতে আমি কয়েকবার গিয়েছি, কিন্তু তিনি আসতে রাজি হননি। তিনি বলেছেন, বাবার সম্পত্তিতে যে অংশ পাবেন, সেখানে একটি ছাপড়া তুলে থাকবেন।”
বৃদ্ধার ভাই ও স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির দাবি, প্রায় এক মাস ধরে তারা তাকে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু তিনি সেখানে থাকতে বা খাবার গ্রহণ করতে রাজি হননি। তার একমাত্র দাবি, বাবার সম্পত্তিতে নিজের প্রাপ্য অংশে একটি ছোট ঘর তুলে বসবাস করবেন।
বৃদ্ধা হালিমা খাতুনও একই কথা জানান। তিনি বলেন, তিনি আর ছেলের বাড়িতে ফিরে যেতে চান না; বাবার সম্পত্তিতে নিজের জায়গায় থাকতেই চান।
উল্লেখ্য, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে তাদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাটি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট