1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ

তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর অতি-উৎসাহী আলোচনা ও অসন্তুষ্টির তীব্র সমালোচনা করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস। মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত এক বিশেষ সম্পাদকীয় নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে দিল্লিতে এত মাতামাতির বা অসন্তুষ্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ কার সাথে সম্পর্ক রাখবে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী ভারতকে বাদ দিয়ে চীনকে বেছে নেওয়ায় যারা হতাশা প্রকাশ করছেন, তাদের এমন মন্তব্য মূলত এক ধরণের ‘দাদাগিরি’ বা ‘বড় ভাই সুলভ’ মানসিকতার বহিঃপ্রকাশ।

গ্লোবাল টাইমসের নিবন্ধে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চীনে গুরুত্বপূর্ণ সরকারি সফর করছেন। সফরকালে তিনি ডালিয়ানে অনুষ্ঠিত হতে যাওয়া ১৭তম ‘সামার ডাভোস ফোরাম’-এ অংশ নেবেন। বাংলাদেশের নতুন সরকার চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে কতটা গুরুত্ব দিচ্ছে, এই ব্যস্ত সফরসূচি তারই প্রমাণ। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের অর্থনীতি বর্তমানে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, কর্মসংস্থান তৈরি এবং জ্বালানি অবকাঠামোর ঘাটতি দূর করার মতো বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। গত ১৬ বছর ধরে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং বর্তমানে প্রায় এক হাজার চীনা প্রতিষ্ঠান এখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। ফলে এই সংকটকালে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য সহজীকরণের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত সময়োপযোগী।

চীনা গণমাধ্যমটি স্পষ্ট করেছে যে, বিশ্বের বহু দেশই এখন চীনের অর্থনৈতিক উন্নয়নের সুযোগকে কাজে লাগাতে চায় এবং তারেক রহমানের এই সফরও সেই বৃহত্তর প্রক্রিয়ারই একটি অংশ। সাম্প্রতিক সময়ে মিয়ানমার, পাকিস্তান, তাজিকিস্তান, ব্রুনাই এবং ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতারা পরপর চীন সফর করে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়িয়েছেন। ডালিয়ানের সম্মেলনেও অঞ্চলের বহু নেতা একত্রিত হচ্ছেন। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরকে আলাদা করে ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই।

নিবন্ধে ভারতীয় বিশ্লেষকদের সেই মন্তব্যের জবাব দেওয়া হয়েছে, যেখানে তারা তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে চীন-বাংলাদেশ সহযোগিতাকে ‘নয়াদিল্লির জন্য অত্যন্ত সংবেদনশীল’ বলে সতর্ক করেছিলেন। গ্লোবাল টাইমস বলছে, প্রতিবেশী দেশের নেতার সফরকে যারা নিজেদের প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যম মনে করেন, তারা অন্য দেশের স্বাধীন কূটনৈতিক সিদ্ধান্তকে নিজেদের জন্য অপমান হিসেবে গণ্য করেন-যা মোটেও কাম্য নয়। চীন সবসময় ‘দেশ বড় হোক বা ছোট, সবাই সমান’ এই নীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ ও অন্যান্য দক্ষিণ এশীয় দেশের সাথে চীনের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। এমনকি তিস্তা প্রকল্পে ভারত ও বাংলাদেশ যেমন উজান-ভাটির দেশ, তেমনি চীন ও বাংলাদেশের পানি সম্পদ নিয়ে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ফলে এই ক্ষেত্রে তিন দেশেরই একসাথে সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। দক্ষিণ এশিয়ার মূল অগ্রাধিকার হওয়া উচিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগ শক্তিশালী করা, কোনো মনস্তাত্ত্বিক সংঘাত নয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট