বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসে ইয়াবা বহনের সময় এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে শাহজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা থেকে বগুড়াগামী আর-কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। বাসটির বি-৪ নম্বর আসনে বসা এক নারী যাত্রীর দেহ ও সঙ্গে থাকা একটি কালো ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৭০ গ্রাম বলে জানানো হয়েছে।
আটককৃত নারী হলেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কুমলিহাট ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা মোছা. জরিনা (৫০)।
অভিযান চলাকালে ইয়াবা বহনে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি মাদক পাচার চক্রের সদস্য হিসেবে কাজ করছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড