রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী গোদাগাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
গত ২০ জুন শনিবার রাত ৯টায় গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলায় গুড়িপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। অভিযান চলাকালে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান, পরিদর্শক (তদন্ত) মোঃ মোমিনুল ইসলামসহ গোদাগাড়ী থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— গোদাগাড়ী উপজেলার মোঃ আজিমুদ্দিনের ছেলে মোঃ কাজিম উদ্দিন (৪৫), মৃত সোহজুদ্দীনের ছেলে মোঃ এমদাদুল হক (৪০), মুলকি এলাকার শফিকুলের ছেলে মোঃ শামীম (২১) এবং শাহীনুল আলীর ছেলে মোঃ শাহাদত ওরফে শাওন (২৫)।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় মোঃ কাজিম উদ্দিন ও মোঃ শাহাদতকে ০৪ (চার) মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মোঃ এমদাদুল হক ও মোঃ শামীমকে ০৬ (ছয়) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১,০০০ (এক হাজার) টাকা করে অর্থদণ্ড করা হয়, যা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে।
সাজা পরোয়ানা জারির পর আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত ৪ জনকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাঠানো হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড