দামুড়হুদা প্রতিনিধি:
ব্রিটিশ পার্লামেন্টের সময় ভারত হইতে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট হইতে ঈশ্বরদী যে রেললাইন প্রথম স্থাপন করা হয়। সেই রেললাইনে ট্রেন মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই টকবুইকে যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত ১। আহত ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলা আওতাধীন হাউলী ইউনিয়নের অন্তর্গত দুধ পাতিলা রেল ক্রসিং এ এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই উপজেলার সরা বাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজ (১৯) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার মোর্তজা পুরের তাহের আলীর ছেলে। আব্দুল আল মামুন (২২)। আহত ব্যক্তি হলেন, আব্দুল কাদের ডুগডুগি কলোনীপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। মামুন ও রাজ চুয়াডাঙ্গা সরোজগঞ্জ কমপ্যাক্ট ইন্সটিটিউট ডেভেল পয়েন্ট কারিগরি প্রশিক্ষণ নিচ্ছিলেন। মামুন জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং রাজ ইলেকট্রনিক্স ট্রেডের ছাত্র ছিলেন। ক্লাস শেষে তারা ডুগডুগি গ্রামে বন্ধু ইমন এর কাছে বেড়াতে যান। তিন বন্ধু একত্রে মিলে মোটর সাইকেলে ঘুরতে যাই। ঠিক সাড়ে পাঁচটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দর ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মামুনুর ও রাজের মৃত্যু হয়। মোটরসাইকেলের পিছনে বসেছিল ইমন ছিটকে পরলে একটি পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত ইমনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হসপিটালে ভর্তি করেন। পরে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গুতে রেফার করা হয়। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু ঘটনার বর্ণনা দেন, দুধ পাতলা নামক স্থানে মোটরসাইকেল ৩ আহোরী ছিলেন। তারা রেল ক্রাসিং পার হওয়ার সময় অসাবধানতার কারণে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজনই সাথে সাথে মারা গেছে। একজন আহত হয়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড