রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেছেন,অপপ্রচার,মিথ্যা তথ্য,গুজব ও সচেতনতা জন্য এধরণের প্রোগ্রাম করতে পারলে মানুষ সচেতন হবে। তাহলেই মিথ্যা অপপ্রচারের হাত থেকে রক্ষা পাবে দেশ ও জাতি। ফেসবুকে মিথ্যা অপপ্রচার ছাড়িয়ে দেশকে বিভ্রান্তি করার পায়তারা চালাচ্ছে কিছু অবৈধ অনলাইন মিডিয়া।
আজ মঙ্গলবার বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অন্ত:উপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন,জেলার সকল উপজেলা পর্যায়ে এধরণের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। সমাজের বিভিন্ন অপতথ্য এবং ভুল প্রচার প্রচারণা থেকে রক্ষা পেতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন
শঠিবাড়ী শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের আদিবা মেহজাবিন মেধা,বালারহাট কলেজের,জাহিদ হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ,উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী,জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি এনামুল হক,পিআইও মনিরুজ্জামান সহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড