শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে ০৪ বোতল বিদেশী ও ০৭ বোতল দেশী মদ এবং ৩০ পিচ ইয়াবা সহ চার জন মাদক কারবারী গ্রেফতার হয়ে শ্রীঘরে গিয়েছে। মাদারীপুর সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো শহরের হামিদ আকন্দ সড়কের সমীর সরকারের ছেলে নয়ন সরকার (৩৭), তরমুগুরিয়ার খোকন দাসের ছেলে চিরঞ্জিত দাস (৩৩), শুভম ওরফে সূর্য সরকার (১৬) ও থানতলী এলাকার মোঃ সালাম সরদারের ছেলে জাহিদুল সরদার (৩০)। ইতিপূর্বে জাহিদুল সরদারের ইয়াবা বিক্রির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো। গ্রেফতার অভিযানে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের অফসার সমেত সমন্বিত ফোর্স কাজ করে। আটক জাহিদুল সরদারের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নয়ন সরকার, চিরঞ্জিত দাস ও শুভম ওরফে সূর্য সরকারের (১৬ বছর আইনে শিশু) কাছ থেকে ৪ বোতল 'রয়্যাল গ্রিন হুইস্কি ও রয়্যাল ষ্টাগ' বিদেশী মদ উদ্ধারের পাশাপাশি ০৭ বোতল কেরু কোম্পানীর দেশী মদ জব্দ করা হয়। তাদের গ্রেফতারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসি বলেন, গ্রেফকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তাদের কেউ কিছু বললে উল্টো বিপদে পড়তে হয়, তাদের ভয়ে কেউ মুখ খুলতে চান না। গোয়েন্দা ফাঁদে গ্রফতার হওয়ায় তারা মাদারীপুর জেলা পুলিশকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মাদকের সাথে যারা জড়িত তাদের সম্পূর্ণ নির্মূল করার অনুরোধ করেছেন। অপরদিকে মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান দ্ব্যর্থহীণ কন্ঠে আবারো বলেছেন, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী, মব সন্ত্রাসী, কিশোরগ্যাংদের কোনও দলীয় পরচিয় নাই, তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিতে পুলিশ বিন্দুমাত্র ছাড় দেবে না। যে কোনো মূল্যে মাদারীপুর থেকে মাদক ও মাদক কারবারীদের নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (অতিরিক্ত দায়িত্ব ক্রাইম অবস্) ফারিয়া রফিক ভাবনা বলেন, মাদক-সন্ত্রাসী-চাঁদাবাজ নির্মূলে মাদারীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান আরও জোরদার ও কঠোর থেকে কঠোরতর করা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড