ডিমলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (৭ জুন) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের সোনাখুলি গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো বোন। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, ঘটনার সময় ওই গ্রামের রবিউল ইসলামের শিশু কন্যা রুকাইয়া আক্তার (৪), আউয়ালের শিশু কন্যা আসরিফা আক্তার (৪), পরিবারের অগোচরে খেলার সময় বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকেরা তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো বোন। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দু’টির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরিবারের নিকট হস্তান্তর করেন। এ বিষয়ে ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড