বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। সরকারি চাকরিজীবীরা আগামী ৩১ মে পর্যন্ত এই লম্বা ছুটি উপভোগ করতে পারবেন। ছুটি শেষে আগামী ১ জুন থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে খুলবে সব সরকারি অফিস।
আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশের মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদ উপলক্ষে পূর্বনির্ধারিত ছয় দিনের ছুটি থাকলেও, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও যানজটমুক্ত করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়েছে সরকার। তবে এই লম্বা ছুটির সমন্বয় করতে গত শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ মে ঈদুল আজহার মূল সাধারণ ছুটি। এর বাইরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ছুটির বিন্যাস-
ঈদের আগে ছুটি: ২৬ ও ২৭ মে (দুই দিন)। ঈদের পরে ছুটি: ২৯, ৩০ ও ৩১ মে (তিন দিন)। নির্বাহী আদেশে বর্ধিত ছুটি: ২৫ মে (সোমবার)।
ঈদযাত্রার ধকল কমাতে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে এই ছুটির ক্ষতিপূরণ হিসেবে ২৩ ও ২৪ মে (শনিবার ও রবিবার) অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে গত ২৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড