ধামরাই প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ের উৎসবমূখর ও সৌহার্দপূর্ণ পরিবেশে আনন্দ ঘন মুহুর্থে ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ সভাপতি মোঃ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার ঢাকা দৈনিক প্রভাতী বাংলাদেশ ও সাপ্তাহিক জাতীয় এশিয়া বার্তা।
দীর্ঘ সময়ে বক্তব্য রাখেনঃ–নাজমুল আলম মাসুদঃ–সভাপতি, ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাব। তিনি সকল ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের কমিটির সদস্যদের প্রথম ধাপেই পরিচিতি ও সকলের পদ উন্মোচন করেন, উক্ত অনুষ্ঠানে পরিচিতির মাধ্যমে শুনতে পারি যে, আমি মোঃ রজ্জব আলী
১ নং সদস্য পদ দেওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি ।
সভায় স্হানীয় সাংবাদিকতার মান উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং ক্লাবের মানউন্নয়ন সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রেস ক্লাবের অস্হায়ী কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি নাজমুল আলম মাসুদ।সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উজ্জ্বল খান ও সাধারণ সম্পাদক আব্দুল করিম সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরিচিতি ও আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হলো এ সমাজের দর্পণ। ধামরাইয়ের পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়,অনিয়ম-দুর্নীতির, শিক্ষার পরিবেশ ও মাদক মুক্ত চিত্র তুলে ধরা এবং স্হানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রগতি জনসমক্ষে আনাই এই সেন্ট্রাল প্রেস ক্লাবের মূল লক্ষ। অপ-সাংবাদিকতা রোধ করে ঢাকার ধামরাইয়ের সকল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আরও বলেন, ঢাকার ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাব আগামী দিনগুলোতেও ধামরাইয়ের জনগণের পাশে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা পালন করবে।
আলোচনা সভায় সেন্ট্রাল প্রেস ক্লাবের অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়, আগামী মাসের কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়, সুশাসন,ন্যায় নিষ্ঠার সত্য ও ন্যায়ের জন্য কাজ করার আহবান জানিয়ে পরিচিতি ও আলোচনা সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড