ষ্টাফ রিপোর্টারঃ
আজ সকাল ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার নূরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আল-আমিন (১৬), মোখলেসপুর গ্রামের ছলিমুদ্দিনের ছেলে সৈকত (১৫) এবং আফসাড়াবাদ কলোনির মদাগাড়ীর সমসের উদ্দিনের ছেলে কাইউম (২০)।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল পৌনে নয়টার দিকে দিনাজপুরগামী একটি (ঢাকা মেট্টো- ট ২৪-২৫৫৯) ট্রাকটি সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের তিন যাত্রী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অপর দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ওসি বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড