শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
টেকসই উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ ও সামাজিক প্রতিরোধ জোরদারে মাদারীপুরে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগনগুলোকে সম্পৃক্ত করে ট্রান্সপরেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ শে মে) বিকেলে মাদারীপুর পৌরসভা ডিজিটাল হল রুমে উক্ত সংগঠনের জেলা কমিটির সভাপতি খান মোঃ শহীদের সভাপতিত্বে, একই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি এনায়েত হোসেন নান্নুর সঞ্চালনায় ও এরিয়া কো-অর্ডিনেটর মোঃ এনায়েতুল্লাহর সূচনা বক্তব্যে এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্রের (আসক) জেলা শাখার সাধারণ সম্পাদক ও নিরাপদ চিকিৎসা চাই এর সভাপতি এডভোকেট মশিউর রহমান পারভেজ, সিনিয়র-যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাজমুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফরিদ হোসাইন, এনজিও 'প্রজ্ঞা' এর জেলা কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম রেজা, বেসরকারী এনজিও 'রাইটস্ যশোর' এর জেলা প্রোগ্রাম অফিসার বায়োজিদ মিয়া, সামাজিক সংগঠন 'পাশে আছি মাদারীপুর' এর সভাপতি জিল্লুর রহমান, এ্যাপেক্স ক্লাবের সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, সনাক এর সহযোগী সংগঠন 'ইয়েস গ্রুপ' এর আহবায়ক সাংবাদিক আঞ্জুমান আরা জুলিয়া, সামাজিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন লিটন, আন্না খাতুন, রাহাত তালুকদার প্রমুখ। মতবিনিময় সভার সভাপতি খান মোঃ শহীদ, সঞ্চালক এনায়েত নান্নু, মানবাধিকার সংগঠন "আসক''এর প্রতিনিধিরা সহ অন্যান্য অংশীজনেরা বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শুধু অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না বরং ন্যায্যতা, সমতা, সামাজিক ন্যায়বিচার, জবাবদিহিতা, আইনের সুশাসন এবং কার্যকর প্রাতিষ্ঠানিক স্বচ্ছ কার্যক্রম শতভাগ নিশ্চিত করা খুবই জরুরী। তারা আরো বলেন, জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালকে সামনে রেখে মানবাধিকারকে সমুন্নত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমাজের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই। এক্ষেত্রে সমাজের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়ন প্রক্রিয়ায় স্থানীয় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলো ব্যাপক ভূমিকা রাখতে পারে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড