স্টাফ রিপোর্টারঃ
পাবনার ভাঙ্গুড়ায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গুড়া ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ভাঙ্গুড়া থানার তদন্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোমানা আক্তার রোমি, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আরএম মোঃ রিয়াজুল ইসলাম, ডঃ ইমরান হোসেন এবং মনিটর মোঃ একরামুল হাবিব মোঃ আসাদ আলী এরিয়া ম্যানেজার ।
প্রশিক্ষণে ভাঙ্গুড়ার খামারিদের নিরাপদ ও ভেজালমুক্ত দুধ উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। বক্তারা দুধ উৎপাদনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, গাভীর সঠিক পরিচর্যা, আরামদায়ক পরিবেশে লালন-পালন, পুষ্টিকর খাবার প্রদান এবং দুধের উৎপাদন বৃদ্ধি করার কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও খামারিদের ভেজাল দুধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের পক্ষ থেকে অংশগ্রহণকারী খামারিদের গাভীর দুধ সংগ্রহের জন্য একটি করে পাত্র প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারিদের নগদ ভাতা দেওয়া হয়। অনুষ্ঠানে দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড