ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল দেশে একটা দল, একটা গোষ্ঠী আছে যারা দেশের জনগণকে নানা মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছে যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইনা। অথচো জুলাই সনদ আমরাই তৈরী করেছি। বিভ্রান্ত ছড়ানো সেই দলটির নাম জামায়াত। এদেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। তারা স্বাধীনতার বিরোধীতা করেছিল। আমরা কোনমতে তাদের ক্ষমতায় আনতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
তিনি এসময় জোর দিয়ে বলেন, জুলাই সনদটা আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই। কারন বহুবছর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে এনেছিলেন।
এসময় তার সাথে পরিদর্শনে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম এমপি ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
ঠাকুরগাঁও বিমানবন্দর চালু নিয়ে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, আপনাদের ধৈর্য্য ধরতে হবে। একটু সময় লাগবে। এমনভাবে করতে চাইনা যে দুদিন পর বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবন্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম সেটা যাতে রক্ষা করতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দরটি চালু করা হবে। এই বিশ্বাসটুকু রাখেন। যত কম সময়ের মধ্যে চালু করা দরকার সেজন্য আমরা রাতদিন পরিশ্রম করব।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিল্পপতি ও ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড