মনিরুল ইসলাম নওগাঁঃ
নওগাঁ জেলার বদলগাছি মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করছি ও নিহতদের জন্য দোয়া করি আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করি আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন৷
হৃদয়বিদারক! স্তব্ধ পুরো বদলগাছী! আজ বদলগাছী - নজিপুর সড়কের চাকরাইল নামক স্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় (সিএনজি ও ধানমাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে) আমরা হারিয়েছি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ও স্নেহের সহকর্মী, বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি গার্লস বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে কুলসুম আপাকে। তিনি ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।কিন্তু নিয়তির নির্মম পরিহাস এখানেই শেষ হয়নি। প্রিয় শিক্ষিকার এই অকাল ও আকস্মিক মৃত্যুর খবর সইতে না পেরে, হাসপাতালে ছুটে যাওয়া উম্মে কুলসুম আপার এক কোমলমতি শিক্ষার্থী তীব্র মানসিক আঘাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) মৃত্যুর কোলে ঢলে পড়ে।
একই দিনে শিক্ষিকা এবং শিক্ষার্থীর এমন মর্মান্তিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ডাবল ট্র্যাজেডিতে আজ পুরো বদলগাছী উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আমরা আমাদের ভাষা হারিয়ে ফেলেছি।
বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি মরহুমা উম্মে কুলসুম আপা এবং তাঁর প্রিয় শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁদের উভয়কে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও সহপাঠীদের এই অপূরণীয় ক্ষতি ও তীব্র শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
সড়ক হোক নিরাপদ, আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়। উক্ত ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বদলগাছী উপজেলা প্রশাসন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড