উলিপুর প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম. আরিফের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও এ. টি. এম. আরিফ। তিনি উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানিয়ে পরিচয় পর্বের মাধ্যমে আলোচনা শুরু করেন।
সভায় স্থানীয় সাংবাদিকরা উপজেলা ও পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উলিপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক আহ্বায়ক মমিনুল ইসলাম সংবাদ প্রকাশের স্বার্থে সাংবাদিকদের ফোন রিসিভ করার বিষয়ে ইউএনও’র সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পৌরসভার বেহাল সড়ক পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি।
উলিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফিরোজ কবীর কাজল বলেন,উলিপুরে যানজট একটি বড় সমস্যা। দ্রুত এর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক যুগের প্রতিনিধি খালেক পারভেজ লাল্লু আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া দৈনিক বায়ান্নর আলোর স্টাফ রিপোর্টার আব্দুল মান্নান নদীভাঙন, রাস্তাঘাটের দুরবস্থা,শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা এবং সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সহযোগিতা কামনা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আব্দুর রহিম, আই ওয়ান টিভির উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলীসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। ইউএনও এ.টি. এম. আরিফ সাংবাদিকদের সকল বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড