শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করলো প্রাইভেট শিক্ষক খোকন (৫৫)। সে মাদারীপুর ইসলামিয়া প্রিন্টিং প্রেস এর স্বত্তাধিকারী মোঃ জাহান্দার এর আপন ছোট ভাই ও শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা। রবিবার (১০ ই মে) তারিখ সকালে সরেজমিনে মাদারীপুর সদর ২৫০ শয্যার হাসপাতালে গিয়ে দায়িত্বরত চিকিৎসক ও পুলিশ সূত্রে ধর্ষণের বিষয়টির সত্যতা পাওয়া যায়। ধর্ষণের বিষয়ে শিশুটির পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, শনিবার দুপুর ২ টার দিকে শান্তিনগর এলাকার লুৎফর তালুকদারে পাঁচ বছরের শিশু কন্যা আয়েশাকে তাদের পাশের বাড়ির প্রাইভেট শিক্ষক মোঃ খোকন পড়ানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে সে কৌশলে শিশু আয়েশাকে ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে দিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং একথা কাউকে বললে তাকে ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি প্রদাণ করে ঘর থেকে বের করে দেয়। এ ঘটনায় শিশু আয়েশার অস্বাভাবিক আচরণ ও শারিরীক অবস্থার পরিবর্তন দেখে তার মাতা-পিতার সন্দেহ হলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত ঘটনা প্রথমে তার মাকে খুলে বলে। পরে তাকে রাত ১০ টার দিকে অসুস্থ্যতাবস্থায় মাদারীপুর সদর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন তার পরিবার। সেখানে তার চিকিৎসা চলছে। উক্ত ঘটনায় ধর্ষক খোকন-কে গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। এ ব্যাপারে অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড