শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর সদরের ছিলারচর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের স্বপন খানের স্ত্রী তানিয়া বেগম (৩৭)-কে স্বপরিবারে তাদের বসতবাড়ী থেকে উচ্ছেদের চেষ্টায় সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী প্রতিপক্ষরা। আহত তানিয়া বেগমকে তার স্বজনেরা রক্তাক্ত আহতাবস্থায় উদ্ধার করে পরে মাদারীপুর সদর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতালে কর্তব্যরত মাদারীপুর সদর মডেল থানার এএসআই আঃ রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাটিকে প্রাথমিকভাবে পুলিশ কেস হিসাবে উল্লেখ করেছেন। আহত তানিয়া বেগমের কাছে বৃহস্পতিবার (৭মে) সকালে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন"বুধবার রাতে একই এলাকার প্রতাপশালী প্রতিবেশী রিপন খান,টিটু খান,আলামিন খান, সুফিয়া বেগম সহ আরো কয়েকজন মিলে তাদের উপর এ হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, স্বপরিবারে বাড়ীঘর থেকে উচ্ছেদ করে তা নিজেদের কব্জায় নিতে এসব সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তাদের উপর চাপ দেয়ার পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে আসছে, মাঝে-মধ্যেই তারা তাদের হামলা চালায়, মারধর করে, নির্যাতন করে- যা'তে বসতভিটা তাদের নামে লিখে দিয়ে আমরা অন্যত্র চলে যাই। এসবের প্রতিবাদ জানালে বুধবার রাতে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে তাদের উপর অতর্কিতে এ অমানুষিক হামলা চালায়"। এ ব্যাপারে তারা প্রশাসন সহ মাদারীপুরের আইন-শৃঙ্খলা বাহিনীর সাহায্য কামনা করেছেন। ঘটনার সূত্রপাতে উক্ত এলাকায় বাসিন্দাদের অনেকেই নিন্দা জানিয়েছেন কিন্তু প্রতিপক্ষরা শক্তিশালী হওয়া প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছেন না। এ ব্যাপারে ভূক্তভোগীদের পরিবার কর্তৃক থানায় মামলার বিষয়টি প্রকিয়াধীন রয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড