ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বুকচিরে বয়ে চলা একসময়ের চির- যৌবনা কাঁচামাটিয়া নদী, যার তীরবর্তী গড়ে উঠেছে ঈশ্বরগঞ্জ উপজেলা শহড় । যা বর্তমানে দখল দূষণে মৃত্যুপ্রায় ।
যে থেকে রক্ষা করে নদীর হারানো রূপ জৌলস ফিরিয়ে আনতে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পিএসজি,ওয়াইপিএফজি , ও ওয়েব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পিএসজির এম্বাসেডর নীল কন্ঠ আইচ মুজমদার এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , পিএসজির কো- অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, এম্বাসেডর এ,কে এম, আতিকুজ্জামান ভূঁয়া হীরা,
এম্বাসেডর ( পিএসজি) মমতা তালেব
(পিএফজি) সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, শেফালী হামিদ, মোঃ কামাল হোসেন সরকার, জিয়া পরিষদ , ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ-সম্পাদক ইউসুফ খান লিটন এবং ঈশ্বরগন্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান সহ আরো অনেকেই ।
এসময় উপস্থিত ছিলেন, পিএসজির সদস্য,
উবায়দুল্লাহ রুমি , আব্দুল্লাহ আল নোমান, নাসরীন আক্তার রানী, হাবিবুর রহমান হাবিব সহ ওয়াইপিএফজি সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন
৩০ মিনিট সময় ধরে চলা মানববন্ধনে বক্তারা বলেন , কাঁচামাটিয়া নদী আমাদের একসময়ের বর্ণিল ইতিহাস এবং ঐতিহ্য।যে নদীতে উড়ত নৌকার পাল, ব্যাবসার উদ্যেশে লঞ্চ , ট্রলার কিশোরগঞ্জের ভৈরব থেকে ঈশ্বরগঞ্জ হয়ে ব্রহ্মপুত্র গিয়ে ময়মনসিংহ যেত ।জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত সেই সাথে সুস্থ্যাময় নির্মল পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করা ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদী টি বর্তমানে দখল দূষণে নাব্যতা সংকট হারিয়ে অস্তিত্ব সংকটের পড়েছে। বর্তমানে নদীটি কে দখল- দূষণ থেকে মুক্তি দিয়ে নদীটির প্রাণ ফিরিয়ে দিতে প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যসের দৃষ্টি আকর্ষণ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তার প্রতি উদাত্ত আহ্বান জানান।
মানববন্ধন শেষে, পিএসজি,ওয়াইপিএফজি ও ওয়েব এর সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড