মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন আদালতে আত্মসমর্পণ করেছেন । সোমবার (০৪ মে ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে তিনি টাঙ্গাইল আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন।
এর আগে একই দিন সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন শামীম আল মামুন। সেখানে তিনি লেখেন, “অসত্যের কাছে কভু নত নাহি হবে শীর, ভয়ে কাপে কাপুরুষ, লড়ে যায় বীর। আল্লাহ ভরসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
ফেসবুক পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরই তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে।
আত্মসমর্পণের পর আদালত তার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে
কোন মামলায় তিনি আত্মসমর্পণ করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড