ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট থানা পুলিশ। অভিযান চলাকালীন নিষিদ্ধ মাদক ট্যাপেন্ডাটোল সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রফতারকৃতদের রাতেই ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। বিশেষ করে ব্যথানাশক ট্যাবলেট 'ট্যাপেন্ডাটোল' যা বর্তমানে মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড