দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ওবর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় বীরগঞ্জ উপজেলার পৌর শহরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মতিউর রহমান, সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মাওলানা মোঃ রবিউল ইসলাম (তারবিয়াত সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা), মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন (অফিস সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা), মোঃ রাশেদুন নবী বাবু (সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা), ক্বারী মোঃ আজিজুর রহমান (আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখা), এস এম হাদিউজ্জামান হাদি (সহকারী সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা), মোঃ লুৎফর রহমান (সভাপতি, আদর্শ শিক্ষক ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখা), মোঃ আমিনুল ইসলাম (সাবেক সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখা) এবং মোঃ মোসাদ্দেক হোসেন (আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌর শাখা)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হামিদুর রহমান, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের উপজেলা সেক্রেটারি মোঃ মুজাহিদ ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান এবং আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড