মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নে ফসলের মাঠে এখন সবুজের বদলে পোড়া ধানের হাহাকার। ৩নং ওয়ার্ডের মুন্দিরা পাড়া, বুধীর পাড়া, কোট বহুরিয়া এবং বহুরিয়া চরপাড়া এলাকার কৃষকদের অভিযোগ—এলাকার এফবিসি ও আরবিসি-সহ কয়েকটি ইটভাটার আগুন নেভানোর সময় নির্গত বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় ঝলসে গেছে মাঠের পর মাঠ ধান।
ভুক্তভোগী কৃষকরা জানান, ফসল কাটার ঠিক আগমুহূর্তে এই গ্যাসে তাদের ১০ হাজার একর জমির ধান চিটা হয়ে গেছে। এতে শুধু সাধারণ কৃষকই নন, বড় ধরণের লোকসানের মুখে পড়েছেন প্রজেক্ট মালিক ও বর্গা চাষিরাও। বারবার এমন ঘটনা ঘটলেও স্থায়ী কোনো সমাধান না পাওয়ায় আজ (৩০ এপ্রিল, ২০২৬) বহুরিয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ইউপি সদস্যদের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ক্ষতিপূরণ ও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ সময় কৃষকরা ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে স্লোগান ধরেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, অবিলম্বে ইটভাটার এসব অবৈধ গ্যাস নির্গমন বন্ধ করা হোক এবং তাদের হাড়ভাঙা খাটুনির ফসলের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামীতে এই অঞ্চলে কৃষি আবাদ বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড