স্টাফ রিপোর্টারঃ
মাগুরা জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) মাগুরা জেলার মহম্মদপুর থানার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জিবলু মোল্যা (৪৫)। তিনি মাগুরা সদর থানার ভিটেসাইর গ্রামের মৃত মাজেদ মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মাগুরার অফিসার ইনচার্জ জনাব মুন্সী রাসেল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিনোদপুর এলাকা থেকে মোঃ জিবলু মোল্যাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মাগুরা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর। ভবিষ্যতেও মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড