রাজশাহী ব্যুরো:
বগুড়ার টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল কাহালু থানাধীন নারহট্ট ইউনিয়নের শিলকওড় গ্রামে এ অভিযান চালায়। অভিযানের সময় নিজ বসতবাড়ির দক্ষিণমুখী শয়নকক্ষে অবস্থানরত আসামির দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগ থেকে ৩০ পিস টাপেন্টাডলযুক্ত ‘টাপেল’ ট্যাবলেট উদ্ধার করা হয়। একই ব্যাগ থেকে মাদক বিক্রির ৫ হাজার ৪০০ টাকা এবং একটি পুরাতন সিমযুক্ত বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী রেজা তালুকদার কাহালু উপজেলার শিলকওড় এলাকার মৃত শফিউজ্জামান তালুকদারের ছেলে।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।
এ ঘটনায় কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড