রাজশাহী ব্যুরো:
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম শুকনা গাঁজাসহ আমেনা বেগম (৪৪) নামের এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে কাহালু পৌরসভার সাঘাটিয়া গ্রামে নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়।
আটককৃত আমেনা বেগম জেলার কাহালু সাঘাটিয়া গ্রামের মৃত ছামাদের কন্যা। অভিযানকালে তার ডান হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ৩০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৫০০ (পাঁচশত) টাকা এবং সিমসহ একটি Tecno ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গাঁজাসহ আমেনাকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
এ ঘটনায় কাহালু থানায়একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড