বিশেষ প্রতিনিধিঃ
বগুড়া সদর থানাধীন চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মোঃ জালাল উদ্দিন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত এই অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জালাল উদ্দিনের দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি ‘Royals’ ব্র্যান্ডের খালি সিগারেট প্যাকেটের ভিতরে পলিথিনে মোড়ানো ৩টি হেরোইনের পুড়িয়া উদ্ধার করা হয়। প্রতিটি পুড়িয়ার ওজন ১ গ্রাম করে মোট ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যা ডিজিটাল কিচেন স্কেলের মাধ্যমে পরিমাপ করা হয়েছে।
গ্রেফতারকৃত জালাল উদ্দিন বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভাদরা নিশিনন্দারা গ্রামে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপপরিদর্শক মোঃ তাহিদুল আলম।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড