সখীপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ সুরুজ আলী (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় আরও দুইজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল উপজেলার কচুয়া পূর্ব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুরুজ আলীকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ধৃত সুরুজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তারকৃত সুরুজ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নছিমউদ্দিন ও আলমগীর নামে আরও দুই ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নছিমউদ্দিন: ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড। আলমগীর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড