সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নাদিয়া পাঠান পাপন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলটির পক্ষ থেকে তাকে মনোনীত করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নাদিয়া পাঠান পাপন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের কৃতী সন্তান। দীর্ঘদিন ধরে তিনি রাজপথের রাজনীতিতে সক্রিয় থেকে দলীয় বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
রাজনৈতিক জীবনে তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদল-এর সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া স্মৃতি পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড