ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।
উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ সোলায়মান হোসেন মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহতিরিমা সানি, মেডিকেল অফিসার মো. আহসান হাবীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, জামায়াতের জেলা কর্ম-পরিষদের সদস্য মো. আলমগীর হোসেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আগামী ২১ এপ্রিল পর্যন্ত চলমান এই বিশেষ ক্যাম্পেইনে উপজেলার ৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি মোট ১০ হাজার ৯৮৮ জন শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড