শরীফ ফায়েজুল কবীর ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি,আর,সি) পদে নিয়োগ পরীক্ষা- নীরিক্ষা কার্যক্রমে মাদারীপুর জেলা পুলিশ দারুন এক প্রতিযোগিতা নিচ্ছেন- যা পুলিশ নিয়োগে স্বচ্ছতা আনয়নে সঠিক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা পুলিশ মিডিয়া সেল থেকে জানানো হয়েছে- ১ম পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ২য় দিনের (১৬ই এপ্রিল) পরীক্ষা- নীরিক্ষা, ফিটনেস কার্যক্রম চলছে যা'তে প্রকৃত যোগ্যতাসম্পন্ন পুলিশ কনষ্টেবল রিক্রুট হয়ে দেশের প্রচলিত আইনের সেবায় স্বচ্ছতার সাথে চাকুরী পান। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে ১ম পর্বের বাছাইকৃত প্রার্থীদের সকাল ৮.০০টা হতে মাদারীপুর পুলিশ লাইনস্ মাঠে শারীরিক সক্ষমতা পুণরায় যাচাইয়ের ১ম ইভেন্টে ছিলো ২০০ মিটার দৌড়, ২য় ইভেন্টে পুশ-আপ, ৩য় ইভেন্টে লং জাম্প ও ৪র্থ ইভেন্ট উচ্চ লম্ফ পরীক্ষা কার্যক্রম।
এ সময় মাদারীপুর পুলিশ সুপার চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকরি দেয়া হবে, নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায়। তিনি আরো বলেন, এ বছর যারা চূড়ান্ত বাছাইকৃত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবেন। পরীক্ষা দিতে আসা প্রার্থীরা কোন প্রকার প্রতারক ও দালাল চক্রের খপ্পরে না পড়েন- এ বিষয়ে সতর্ক থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন পুলিশের এআইজি নিশাত এ্যাঞ্জেলা, এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরীয়তপুর (প্রশাসন ও অর্থ) শামছুল আজম, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম এবং ফরিদপুর মাদারীপুর-শরীয়তপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড