বাদল মিয়া,সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বাস্থ্যসেবার বেহাল চিত্র তুলে ধরে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, সাড়ে ৩ লাখ মানুষের জন্য মাত্র ৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে, যা নিজেই যেন রোগীর মতো।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল )সকালে জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে সিদ্ধান্ত-প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের বিশাল জনগোষ্ঠীর জন্য থাকা এই হাসপাতালটিতে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, কর্মচারী, ওষুধ ও আধুনিক যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। ফলে হাসপাতালটি কার্যত অকার্যকর অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে একটি ছয়তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও গত ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যায়। এতে করে এখনো পুরোনো জরাজীর্ণ দোতলা ভবনেই স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাতে হচ্ছে, যা দেখলেই রোগাক্রান্ত মনে হয়।
সংসদ সদস্যের তথ্যমতে, হাসপাতালটিতে কনসালট্যান্টসহ চিকিৎসকের ৯টি, নার্সের ৬টি, মেডিকেল টেকনোলজিস্টের ২টি, ফিল্ড স্টাফের ১৫টি, স্বাস্থ্য সহকারীর ৮টি এবং অন্যান্য ১৯টিসহ মোট ৬৪টি পদ শূন্য রয়েছে।
তিনি দ্রুত এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড