1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি বালিয়াডাঙ্গীতে ঘরের তালা ভেঙে পিঁয়াজ এর বিজ সহ দুর্ধর্ষ চুরি,ও স্বর্ণাকংকার লুট “মানবাধিকার কারো দান নয়,এটা জন্মগত অধিকার” এই প্রতিপাদ্যে মানবাধিকার সংগঠন মাদারীপুরে আইন সহায়তা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজকে আহবায়ক করে’আমরা জুলাই যোদ্ধার’ কমিটি অনুমোদন সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সাত্তার ফাউন্ডেশন, অনুদান প্রদান ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম, অস্বস্তিতে ক্রেতা বালিয়াকান্দিতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার রাতেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরে গেলেন ডিএমপি কমিশনার সরওয়ার ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক, কারাদণ্ড পরীক্ষার ফল প্রকাশ,পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবী কোরবানিতে টানা ৭ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে একদিন ব্যাপী সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালি ডিএনসির অভিযানে অ্যাম্পুল বুপ্রেনরফাইন উদ্ধার,গ্রেফতার-৩ রংপুরে জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি- হাইব্রিড ৩ জাতের বোরো ধান ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ ট্রাম্প-শি জিনপিং বৈঠক শুরু

মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছে সরকার। অপরাধী যত বড়ই হোক, শাস্তি দেওয়ার ক্ষমতা কেবল রাষ্ট্রের-কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে অরাজকতা তৈরি করে এবং এটি দণ্ডনীয় অপরাধ।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গণপিটুনির মতো ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল, যার ফলে সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটি বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে। বর্তমান সরকার এ ধরনের কর্মকাণ্ডে শূন্য সহনশীলতা নীতিতে এগোচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে।

এ সময় কৃষি খাতে নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। কৃষি মন্ত্রণালয়-এর অধীনে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, পাইলট প্রকল্প হিসেবে দেশের আট বিভাগে ২১ হাজার ১৪ জন কৃষককে এই কার্ড দেওয়া হবে। প্রকল্প সফল হলে আগামী অর্থবছর থেকে এর পরিধি বাড়ানো হবে।

তিনি জানান, এই কর্মসূচির আওতায় প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকেরা বছরে দুই হাজার টাকা করে প্রণোদনা পাবেন। পাশাপাশি কৃষিঋণ প্রাপ্তির ক্ষেত্রেও এই কার্ড কার্যকর হবে। এ খাতে উন্নয়ন বাজেট থেকে এক হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য ১০ ধরনের সুবিধা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে নগদ সহায়তা ও বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহ উল্লেখযোগ্য। এটি পাইলট প্রকল্প হওয়ায় ধাপে ধাপে সবার কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি। বলেন, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, ঝুঁকি মানচিত্র প্রণয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং অগ্রাধিকার ভিত্তিতে বাজেট বরাদ্দের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণ এবং তদারকি ব্যবস্থাও সম্প্রসারণ করা হচ্ছে। এসব পদক্ষেপ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট