উলিপুর প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দাঁড়ারপাড় এলাকার কৃতি শিক্ষার্থী ইছনাইনী ইসলাম সুমাইয়া ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১১৩০তম স্থান অর্জন করে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন।
তিনি উলিপুর সরকারি কলেজের শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে বইছে আনন্দের জোয়ার।
ইছনাইনী ইসলাম সুমাইয়ার এই অর্জন উলিপুর উপজেলার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে তিনি দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান বলে জানিয়েছেন।
স্থানীয়দের মতে, তাঁর এই সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড