প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ৫:১১ পূর্বাহ্ণ
রংপুর রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টারঃ
রংপুর রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাহফুজ আলম প্রিন্সের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, সহ-সভাপতি হামিদুর রহমান হামিদ, যুগ্ম সম্পাদক ফরহাদ আহমেদ, অর্থ সম্পাদক আমিনুর ইসলাম জুয়েল,দফতর সম্পাদক ফিরোজ আলম এবং আইসিটি সম্পাদক মানিক চন্দ্র সাহাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম,ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতি তার বক্তব্যে সংগঠনের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত