সখীপুর প্রতিনিধিঃ
সখীপুর-গোড়াই সড়কের তক্তার চালা সেগুন বাগান সংলগ্ন উত্তর পাশে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে সখীপুর-গোড়াই সড়ক দিয়ে যাওয়ার সময় তক্তার চালা এলাকার সেগুন বাগানের উত্তর পাশে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলের গতিবেগ বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারান এবং রাস্তার পাশে ছিটকে পড়েন।
ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীদের মধ্যে একজন প্রাণ হারান। বাকি দুইজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনার পর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুর্ঘ*টনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন এবং সর্বদা হেলমেট পরিধান করুন। নিরাপদ সড়ক নিশ
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড