1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা মাদরীপুরে ডিবির গোয়েন্দা জালে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ মাদক কারবারী পাকড়াও ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে জেল ও অর্থদন্ড ঘোড়াঘাটে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন

ডিএনসির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ার আদমদিঘী উপজেলায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডলযুক্ত ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

শনিবার (৪ এপ্রিল) বিকেল পৌনে পাঁচটার দিকে ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আদমদিঘী থানাধীন বড় আখিরা গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিজ বাড়ির শয়নকক্ষে অবস্থানরত আরিফ হোসেনকে আটক করা হয়।

এ সময় তার পরিহিত লুঙ্গির বাম কোচর থেকে একটি পলিথিনে রাখা ট্যাপেন্টাডলযুক্ত ‘টাপেল’ নামীয় ৫০টি ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত আরিফ হোসেন বড় আখিরা গ্রামের বাসিন্দা। রশিদ আলীর ছেলে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলার সর্বত্র মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।

এ ঘটনায় আদমদিঘী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট