1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা মাদরীপুরে ডিবির গোয়েন্দা জালে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ মাদক কারবারী পাকড়াও ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে জেল ও অর্থদন্ড ঘোড়াঘাটে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন

ঝালকাঠিতে মিলন নামের এক যুবককে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে মিলন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
৪ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার পশ্চিম আদাখোলা ঈদগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
স্বজনদের অভিযোগ, মিলনের সঙ্গে তার স্ত্রী রোজিনা এবং শ্বশুরবাড়ির সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার ওই বিরোধ মীমাংসার কথা ছিল। এদিন দুপুরে দাওয়াতে যাওয়ার পথে ঈদগাহ মসজিদ এলাকায় পৌঁছালে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতের পরিবারের দাবি, মিলনের শ্বশুর বাড়ি লোকেরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে তাকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের স্ত্রী রোজিনা দাবি করেন, মিলনের সঙ্গে অনেকের শত্রুতা ছিল এবং তার পরিবারের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খালিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই মিলনের মৃত্যু হয়েছে। তার শরীরে ১০-১২টি ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট