ক্রীড়া ডেস্কঃ
দারুণ ছন্দে ফুটবল খেলেই শক্তিশালী ক্রোয়েশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী জয় তুলে নিয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ৩-১ গোলের জয়ে প্রতিশোধও নেওয়া হয়েছে সাম্প্রতিক হতাশার।
বাংলাদেশ সময় বুধবার সকালে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। প্রথমার্ধেই দানিলো দি অলিভিয়েরা গোল করে দলকে এগিয়ে দেন। দীর্ঘ সময় সেই লিড ধরে রাখলেও ম্যাচের ৮৪তম মিনিটে লোভরা মাহের গোল করে সমতা ফেরায় ক্রোয়েশিয়া।
তবে সমতা ফেরানোর পরই যেন ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ম্যাচের শেষ মুহূর্তে দ্রুত পাল্টা আক্রমণে মাত্র চার মিনিটের ব্যবধানে ইগোর থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে জয় নিশ্চিত করেন।
বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হারের স্মৃতি এখনো তাজা ব্রাজিলের জন্য। তাই এই ম্যাচে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামে দলটি। ভিনিসিউস জুনিয়র গোল না পেলেও একটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
ম্যাচের গতি বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তরুণ এন্দ্রিক। তার নামার পর আক্রমণে গতি ও ধার বাড়ে ব্রাজিলের, যা শেষ দিকে ফল এনে দেয়।
এই ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম গোলের স্বাদ পান দানিলো দি অলিভিয়েরা ও ইগোর থিয়াগো। তাদের সঙ্গে গোলের তালিকায় নাম লেখান মার্টিনেল্লিও। সব মিলিয়ে ছন্দময় ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়ে ইতিবাচক বার্তাই দিল কার্লো আনচেলত্তির দল।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড