বাদল মিয়া,সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া'র সরাইল উপজেলা'র অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল (পশ্চিম পাড়া) গ্রামে মেঘনা নদীতে ডুবে "সাঁতার না জানা" আট বছর বয়সী মেয়ে খাদিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খাদিজা ওই গ্রামের ওসমান গণির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে খাদিজা পাড়ার অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যায়। এ সময় নদীর স্রোতে হঠাৎ সে পানির নিচে তলিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে খাদিজাকে বাড়িতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, কয়েকজন ছেলেমেয়ে একসঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল। সহপাঠীদের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, গোসলের সময় খাদিজা পানিতে ডুবে যায়।
ঘটনার পর দীর্ঘ সময় ধরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে দুবাজাইল নৌ-পুলিশ ফাঁড়ির মাধ্যমে ভৈরব ডুবুরি দলকে খবর দেওয়া হয়। শনিবার (২৮ মার্চ) সকালে ডুবুরি দল উদ্ধার অভিযান চালানোর সময় নদীতে খাদিজার মরদেহ ভেসে ওঠে।
এ বিষয়ে দুবাজাইল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস জানান, পরিবারের পক্ষ থেকে নিহতের লাশ বিনা ময়না তদন্তে দাফনের আবেদন এর প্রেক্ষিতে প্রাথমিক যাচাই-বাছাই এর ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড